শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম। একই সঙ্গে উপাচার্য পদে থাকা অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক খায়রুল ইসলামকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। অধ্যাপক খায়রুল ইসলাম বর্তমানে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের (ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।