প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৫: ০৩ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি একে অপরের সক্ষমতা, অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পাবেন। ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
































































