শিক্ষাব্যবস্থায় নোট-গাইডের প্রয়োজনীয়তা হারাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় নোট-গাইডের প্রয়োজনীয়তা হারাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নোট ও গাইড বইয়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। এর বিকল্প হিসেবে মানসম্মত সহায়ক বই বাজারে থাকবে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ৪৪তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষাব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় না যে এই নোট-গাইড এটাই শিক্ষার প্রচলিত কোনো ব্যবস্থা হবে। সেটা বোধ হয় আজকের দিনে পৃথিবী থেকে উঠে যাচ্ছে।’

আধুনিকায়নের এই যুগে সরকার ট্যাবসহ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এর ফলে চিরাচরিত গাইড বইয়ের ওপর নির্ভরতা কমছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।