শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেল সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেল সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ৮ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে।

আজ রোববার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমের অনুরোধের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেন।

গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।