সন্তানের শিক্ষাজীবনের প্রারম্ভিক পর্যায় তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। বর্তমান সময়ে ইংরেজি মাধ্যম শিক্ষায় ব্রিটিশ কারিকুলাম ও ব্রিটিশ কাউন্সিলের সম্পৃক্ততা বৈশ্বিক মানদণ্ড তৈরি করেছে। একটি আদর্শ স্কুল পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীর সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সঠিক প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে নামী পরিচিতির চেয়ে শিক্ষার পরিবেশ, গুণগত মান ও সুযোগ–সুবিধার ভারসাম্য যাচাই করা অত্যন্ত জরুরি। সঠিক স্কুল নির্বাচন ও আগামী দিনের বিনিয়োগসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্কুল নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কারিকুলাম ও শিক্ষকদের পেশাদারত্ব বেশি গুরুত্ব পাওয়া উচিত।
































































