কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুজন ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি (তাইফ) ও নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে দুই বন্ধু অপূর্ব ও সাকিবুল গড়াই নদে গোসলে নামে। প্রথমে সাকিব পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে তাইফও তলিয়ে যায়।
স্থানীয় লোকজন টের পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।
































































