তামীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

তামীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।

অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মহিউদ্দীন ও শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা'মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।