টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বস্ত্র অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট (www.dot.gov.bd) এবং সংশ্লিষ্ট কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ থেকে ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।