ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ইস্রাফীল। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। তিনি উপাচার্য পদে যোগদানের অব্যাহতির পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।