উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারে নীতিমালা প্রণয়নের উদ্যোগ

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারে নীতিমালা প্রণয়নের উদ্যোগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে “বিল্ডিং ইক্যুইটি: অ্যাসেসিং দ্য এক্সটেন্ডেড ইনক্লুসিভ এডুকেশন টুলকিট” শীর্ষক দু’দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসির এ উদ্যোগের কথা জানান।

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; যুক্তরাজ্যের নটিংহাম ট্র্যান্ট ইউনিভার্সিটি; এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভবিষ্যৎ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা অপরিহার্য।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।