উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭: ৪৫ উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের মিড-টার্ম রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, এই প্রকল্প দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর প্রতিটি উপাদান উচ্চশিক্ষার মান উন্নয়নের সঙ্গে জড়িত। তাই প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রকল্প সংশোধনের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় এই প্রকল্পের কিছু বিষয় আর প্রাসঙ্গিক নেই। উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার যুক্ত করে ডিপিপি সংশোধন করতে হবে।

প্রকল্পের অগ্রগতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ আছে আর দুই বছর। কিন্তু এর অগ্রগতি মাত্র ৫ শতাংশ। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। এখনই গতি বাড়াতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।