ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা বই 'ভালোবাসায় বাড়ানো হাত' নিয়ে একটি বিশেষ রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কিলআপার, ইউআইইউ ও প্রথমা ডটকমের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার মূল আয়োজক হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের 'মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম' বিভাগ।

ইউআইইউর মোট ১০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই আয়োগন উপলক্ষে আজ রোববার ঢাকার মাদানী অ্যাভিনিউ-সংলগ্ন ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউআইইউর নিজস্ব ক্যাম্পাসে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ১০০টি বই বিতরণ করা হয়েছে।

আগামী ১০ জুনের মধ্যে শিক্ষার্থীদের ন্যূনতম ৫০০ থেকে ৭০০ শব্দে রিভিউ জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রিভিউগুলো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বুথে কিংবা ই-মেইল ও গুগল ফরমসের মাধ্যমে জমা নেওয়া হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।