চিকিৎসাশিক্ষায় অগ্রযাত্রার এক যুগপূর্তি সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান 'ইউনিভার্সেল মেডিকেল কলেজ'। আজ মঙ্গলবার এক যুগে পদার্পণের এই ঐতিহা�সিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নতুন যাত্রাকে স্বাগত জানাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের।
একই সঙ্গে হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (১৫ শয্যাবিশিষ্ট আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
































































