২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দক্রম প্রদান শেষ হয়েছে। এদিকে বিশেষায়িত বিষয়সমূহের ব্যবহারিক পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়সমূহ, যেমন চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়গুলো পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে (আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই)।
সে ক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
































































