আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও বিডার চুক্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও বিডার চুক্তি

বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলাসহ গুরুত্বপূর্ণ সেবা আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক এর অঙ্গীকার এই চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শাহীনুজ্জামান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব অপারেশন মো. তৌহিদুজ্জামান ফুয়াদ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন এবং বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে বিডার গ্রাহকরা এখন থেকে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।