চট্টগ্রাম চেম্বারের নতুন প্রেসিডিয়াম গঠন

চট্টগ্রাম চেম্বারের নতুন প্রেসিডিয়াম গঠন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার প্রেসিডিয়াম নির্বাচনে তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত করেছেন নির্বাচনে বিজয়ী পরিচালকেরা।

চেম্বার নির্বাচন বোর্ডের উপস্থিতিতে এ সভায় নব নির্বাচিত পরিচালকেরা সর্বসম্মতিক্রমে প্রেসিডিয়াম গঠন করেন। মোহাম্মদ আমিরুল হক টাউন ও ট্রেড শ্রেণি থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ শ্রেণি থেকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসাইন চৌধুরী। এ ছাড়া সহযোগী শ্রেণি থেকে সহসভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে গত শনিবার চট্টগ্রাম চেম্বারের ২০২৫-২৭ দ্বিবার্ষিক নির্বাচনে ১৮ পরিচালক পদে ভোট গ্রহণ হয়। বাকি ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।