জ্বালানিসংকটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার

জ্বালানিসংকটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার

আগামী বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। বারভিডা নেতারা জানান, বর্তমান জ্বালানি প্রেক্ষাপটে রিকন্ডিশন্ড হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড (পিএইচইভি) গাড়ি আমদানিতে শুল্ক কমানো উচিত। আর পুরোনো গাড়ি আমদানির বয়সসীমা ৫ বছর থেকে বৃদ্ধি করে ৮ বছর করার প্রস্তাব দেন বারভিডার নেতারা। এ সময় মাইক্রোবাস ও পিকআপের আমদানি শুল্ক কমানোর দাবি জানান তাঁরা।

দেশের জ্বালানিসংকট পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ী মোটরযান ব্যবহার, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেটে যৌক্তিক শুল্ক নির্ধারণ এবং যথাযথ আমদানি নীতিমালা করার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বারভিডা।

বারভিডার নেতারা বলেন, আসন্ন বাজেটে এসব সুবিধা প্রদান করা হলে গাড়ির মূল্য মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, জ্বালানি ব্যয় ও বাজার সম্প্রসারণে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।