এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা

এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি সংস্থাটির নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

খবর বিজ্ঞপ্তিসংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।