ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা হবে

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা হবে

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে তৈরি পোশাক শিল্প ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা রয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এতথ্য জানা গেছে। রাজধানীসহ কয়েকটি সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও অস্থায়ী বুথে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এই দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।