ঢাকা স্টক এক্সচেঞ্জ সোনালী সিকিউরিটিজের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা লঙ্ঘনের কারণে। সোনালী সিকিউরিটিজের মাধ্যমে লেনদেন করা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য ডিএসই বিশেষ নির্দেশনা দিয়েছে।
বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে থাকা নগদ অর্থ ও শেয়ারের ব্যালান্স পরীক্ষা করতে বলা হয়েছে। অমীমাংসিত লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোনালী সিকিউরিটিজের কাছে কোনো বিনিয়োগকারী বা ব্যক্তির পাওনা বা অভিযোগ থাকলে তা ২১ মের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।












































