প্রাইম ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা চালু

প্রাইম ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা চালু

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮: ৫২আপডেট : ২৫ মে ২০২৬, ১৮: ৫২ প্রাইম ব্যাংক দেশে প্রথমবারের মতো বাংলা কিউআরভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা এখন নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই সহজে ও নিরাপদে কোরবানির পশু কিনতে পারবেন।

ঈদ মৌসুমে বড় অঙ্কের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং কেনাকাটার পুরো প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত।

দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।