বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে। এতে বড় শিল্পগোষ্ঠীর জন্য বৃহৎ ঋণের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। এখন একটি ব্যাংক তাদের মোট মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত সরাসরি ঋণ দিতে পারবে। আগে ছিল ১৫ শতাংশ। এছাড়াও ঋণপত্র খোলার সীমাও বাড়ল। নন-ফান্ডেড এক্সপোজারের ক্ষেত্রে কনভার্সন ফ্যাক্টর ৫০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক শ্রেণীকৃত ঋণের পরিমাণের সঙ্গে ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের কত শতাংশ পর্যন্ত বড় আকারের ঋণ দেওয়া যাবে, সেটি পুনর্নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৩ শতাংশের কম, তারা তাদের মোট ঋণের ৫০ শতাংশ পর্যন্ত বৃহৎ ঋণ দিতে পারে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগে নন-ফান্ডেড ১০০ টাকার ঋণপত্র খুললে ৫০ টাকা ধরে হিসাব হতো, এখন তা ২৫ টাকা ধরে করতে পারবে। এর ফলে আরও বেশি ঋণপত্র খোলার সুযোগ পাবে বড় শিল্পগোষ্ঠীগুলো।












































