প্রতিদিনের ব্যস্ততা, যানজট আর সময়ের সংকটে বাজারে গিয়ে কেনাকাটা অনেকের কাছেই এখন বাড়তি ঝামেলা। এমন বাস্তবতায় অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলছে দেশের অন্যতম দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম 'কার্টআপ'। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা কার্টআপ ২০২৫ সাল থেকে বাংলাদেশের অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে কাজ করছে। সাশ্রয়ী দামে ব্র্যান্ডের পণ্য দ্রুত ডেলিভারি এবং সহজ অনলাইন শপিং অভিজ্ঞতা—এই তিনটি বিষয় সামনে রেখেই এগোচ্ছে প্ল্যাটফর্মটি।
কার্টআপে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিকস, লাইফস্টাইল, ফ্যাশন এবং গ্রোসারি পণ্যের বিস্তৃত সংগ্রহ রয়েছে। সাধারণ ক্রেতার প্রয়োজন মাথায় রেখেই তাদের পণ্য ও অফার সাজানো হয়েছে। বড় অঙ্কের কেনাকাটার জন্য নির্বাচিত পণ্যে রয়েছে শূন্য (০) শতাংশ ইএমআই সুবিধা।
সারা দেশে ডেলিভারির মাধ্যমে কার্টআপ এখন গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় পণ্য। দেশের বিভিন্ন প্রান্তে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত পণ্য। আর রাজধানী ঢাকার ক্রেতাদের জন্য রয়েছে 'কার্টআপ ফাস্ট' সেবা, যেখানে নির্দিষ্ট পণ্য অর্ডার করলেই রয়েছে পরের দিন ডেলিভারি–সুবিধা।











































