দিনাজপুর বাস টার্মিনালে চিশতীয়া গাড়ির সুপারভাইজার মো. লিটন (৪৩) বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে বাসের ভাড়া চালানো বন্ধ করা ছাড়া উপায় নেই। তিনি বলেন, এখন পাম্পে অতিরিক্ত সময় ব্যয়ের কারণে দুবার যাতায়াত করছেন। জ্বালানি খরচ ও মালিককে টাকা দেওয়ার পর গড়ে প্রত্যেক কর্মচারী ৫০০ থেকে ৬০০ টাকা পেতেন। এখন খাবার খরচ ওঠানোই দায়।
শুধু হিলি কাউন্টারই নয়; বাস টার্মিনালে রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় তিন কাউন্টারের কয়েকজন চালক ও সুপারভাইজার প্রায় একই কথা বলছেন। পঞ্চগড় কাউন্টারে কথা হয় আহনাফ গাড়ির সুপারভাইজার আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, সাধারণ সময়ে পঞ্চগড় থেকে দিনাজপুর যাওয়া-আসায় ১৪ থেকে ১৫ হাজার টাকা পাইতাম।
এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।











































