ঈদের আগে সোনার দাম বাড়ল, ভরি এখন ২ লাখ ৩৮ হাজার টাকা

ঈদের আগে সোনার দাম বাড়ল, ভরি এখন ২ লাখ ৩৮ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আজ সোমবার বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় ভরিপ্রতি সোনার দামও বাড়ানো হয়েছে। আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা হয়েছে।

দাম বাড়ার আগে গতকাল রোববার রাত পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

আজ রুপার দামও ভরিতে সর্বোচ্চ ১৭৫ টাকা বেড়েছে। এর মধ্যে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।