চীনা আইসা আমার ব্যবসা শ্যাষ করেছে

চীনা আইসা আমার ব্যবসা শ্যাষ করেছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ১২টি কামারের দোকান রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে। এর মধ্যে একটি কাজল মণ্ডলের। বাবার মৃত্যুর পর তিনিই এখন এটি চালান। কাজল মণ্ডলের ব্যবসা এখন ভালো চলছে না। কারণ, তিনি ‘কাটানি’ নামে একধরনের কাঁচি তৈরি করেন। সেই কাটানি দিয়ে স্টেইনলেস স্টিলের শিট গোল করে কাটা যায়। পরে গোল শিট দিয়ে স্টিলের বাটি ও টিফিনকারির মতো নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। এখন চীন থেকেই গোল করে কাটা শিট আমদানি করেন ব্যবসায়ীরা। ফলে স্টেইনলেস স্টিলের শিট কাটার জন্য এখন আর কাটানি লাগে না। এতে কাজল মণ্ডলের মতো কামারের কাজ কমেছে। আলোকে বলেন, ‘এখন আর আগের মতো কাজ নাই। আগে খুব ভালো ছিল। চায়নারাই আমাগো ব্যবসা খাইয়া হালাইছে। এখন চায়নারাই গোল করে কেটে ছাড়ে। এ জন্য আমাদের কাজটা কমে গেছে।’

দীপক কর্মকারের পরিবার থাকে চট্টগ্রামের গ্রামের বাড়িতে। আর তিনি থাকেন কারখানার ভেতরেই। দীপক বলেন, এই কামারের দোকানে তাঁরা ৮ জন কাজ করেন। দেশের সব জেলাতেই তাঁদের দোকানের মালামাল যায়। সৃষ্টিকর্তা তাঁদের ভালো রেখেছেন।

আবদুর রহমান বলেন, ‘চানরাতে সারা রাত কাজ করব। ঈদের দিন ভোরবেলা বন্ধ করে ফেলব।’ এবার ঈদে ভোলায় যাবেন না। পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ করবেন বলেও জানালেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।