পদ্মা নদীর চরে গরুর বিক্রয়ের ব্যাপার

পদ্মা নদীর চরে গরুর বিক্রয়ের ব্যাপার

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর হালিম মাস্টারের ঘাটের পাশে সম্প্রতি এক বিকেলে পরিবারটির সঙ্গে দেখা হয়। সেদিন চরের গ্রামগুলোতে ঘুরে গরু নিয়ে একই ধরনের কারবার চোখে পড়ে। কোথাও খামারিরা বসে গরুর জন্য খড়ের আঁটি বাঁধছেন, কোথাও দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন। পাশেই বিভিন্ন গাছের সঙ্গে সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে।

প্রতিটি গরুই দর্শনদারি। হেলেদুলে হাঁটছে। কোনোটি বেয়াড়া। যেতে চাইছে না। উল্টো দিকে টান দিচ্ছে। দু-তিনজন মিলে তাকে বাগে আনার চেষ্টা করছেন।

গত শনিবার রাতে পদ্মা নদীর ঘাটের ইজারাদার মো. আবু হানিফ একটি হিসাব দেন। তাতে দেখা যায়, বুধবার থেকে শনিবার রাত পর্যন্ত পদ্মা নদীর চারটি ঘাট দিয়ে চর থেকে ঢাকার উদ্দেশে ১০৯ ট্রাক গরু পার হয়েছে। প্রতিটি ট্রাকে ১৮ থেকে ২০টি গরু নেওয়া হয়। ট্রাকগুলো সব ঢাকার বিভিন্ন পশুহাটের উদ্দেশে রওনা দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।