ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বা দেশের বাইরে যাওয়ার সময় অনেকেই ফ্রিজ চালু রাখা না–রাখা নিয়ে দ্বিধায় ভোগেন। পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দ যেমন থাকে, তেমনি দুশ্চিন্তা থাকে ফ্রিজে থাকা খাবারদাবার নিয়েও। আবার ছুটি কাটিয়ে ফিরেই শুরু হয় কোরবানির মাংস সংরক্ষণের ব্যস্ততা। দীর্ঘ ছুটিতে ফ্রিজ ব্যবস্থাপনা এবং কোরবানির মাংসের পুষ্টিগুণ বজায় রেখে ফ্রিজিং করার সঠিক উপায় জানিয়েছেন পুষ্টিবিদ ইসরাত জাহান।
ফ্রিজের খাবার ও এয়ারটাইট বক্সের ব্যবহারইসরাত জাহান বলেন, ‘সাত-আট দিনের লম্বা ছুটিতে বাসার বাইরে গেলে ফ্রিজের খাবারগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে কাঁচা সবজি এবং মাংস কোনোভাবেই একসঙ্গে রাখা যাবে না। প্রতিটি খাবার সংরক্ষণের জন্য অবশ্যই “এয়ারটাইট বক্স” বা ভালো মানের ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করতে হবে।
কোরবানির মাংস সংরক্ষণকোরবানির মাংস সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ইসরাত জাহানের মতে, কোরবানির পর মাংসের গায়ে লেগে থাকা রক্ত ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। রক্ত পরিষ্কার করার পর পানি ঝরিয়ে তবেই ঢাকনাসহ বক্সে ভরে ফ্রিজে রাখা উচিত।











































