চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও সেখানে ভোটারদের উপস্থিতি দেখা যায় সকাল ৮টা থেকেই। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। একজন সাধারণ শ্রেণির ভোটার মোট ১২টি ভোট এবং সহযোগী শ্রেণির ভোটার ৬টি ভোট দিতে পারবেন।

চেম্বার সূত্র জানায়, সংগঠনে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এভাবে চেম্বারের ২৪ সদস্যের পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণি থেকে এবার ৩৭ জন নির্বাচন করছেন। দুই প্যানেলের ২৪ জন ছাড়া আরও ১৩ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে নির্বাচন করছেন ১৫ জন। দুই প্যানেলের ১২ জন ছাড়া আছেন ৩ জন স্বতন্ত্র। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন করে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।