প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর হবে। এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফয়সাল রহমান করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে দক্ষ।
প্রাইম ব্যাংক জানায়, ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।












































