জীবন বীমা করপোরেশনের ব্যবসায়িক মূল্যায়ন সভায় সাফল্যের স্বীকৃতি

জীবন বীমা করপোরেশনের ব্যবসায়িক মূল্যায়ন সভায় সাফল্যের স্বীকৃতি

জীবন বীমা করপোরেশন সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ‘বিজনেস পারফরম্যান্স অ্যাপরাইজাল প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।

অনুষ্ঠানে সংস্থার ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এতে রেকর্ড পরিমাণ ৪ কোটি ২৫ লাখ টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন গুলশান শাখার ব্যবস্থাপক রাজন কুমার রায়।

এ সাফল্যের জন্য তাঁকে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জীবন বীমা করপোরেশন এ তথ্য জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।