বাংলাদেশের টাইম জোন রিটেইলার হিসেবে স্বীকৃতি

বাংলাদেশের টাইম জোন রিটেইলার হিসেবে স্বীকৃতি

বাংলাদেশ রিটেইল খাতে নতুন স্বীকৃতি অর্জন করেছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের অথরাইজড ঘড়ির রিটেইল চেইন ব্র্যান্ড 'টাইম জোন'। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত তৃতীয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'বেস্ট রিটেইলার (জুয়েলারি) ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, রিটেইল খাতে উদ্ভাবন, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।