নগরজীবনে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে গেছে। ঈদের আগে এ ধরনের অনলাইনে কেনাকাটা বেড়ে যায়। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুধু জামাকাপড় নয়, এমনকি চাল, ডাল, তেল-নুনের মতো দৈনন্দিন বাজারসদাইও করছেন। অনলাইন কিনলে বেশির ভাগ প্রতিষ্ঠান তা গ্রাহকের বাসায় পৌঁছে দেয়। বাসায় পৌঁছে দেওয়ার কারণে কেনার আগে পণ্য যাচাই-বাছাই করার সুযোগ থাকে না। তবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কিছুটা সাবধান হতে হয়। অনলাইন কেনাকাটা সহজ, কিন্তু সচেতন না হলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। তাই কেনার আগে যাচাই করুন, বুঝেশুনে সিদ্ধান্ত নিন।
অনলাইন কেনাকাটার আগে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে তা আমরা এখানে আলোচনা করব। প্রথমত, অপরিচিত পেজে অগ্রিম টাকা পাঠাবেন না। ওয়েবসাইট, গ্রাহক রিভিউ, ফোন নম্বর ও ঠিকানা মিলিয়ে নিন। প্রয়োজনে পরিচিত কেউ এই পেজ থেকে পণ্য কিনছেন কি না, তা জেনে মতামত নিন। তাই বিশ্বস্ত মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করাই নিরাপদ।
এছাড়াও অনলাইন কেনাকাটার আগে অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন, অস্বাভাবিক কম দামে সন্দেহ করুন। বাজারদরের চেয়ে অনেক কম দামে ব্র্যান্ডের পণ্য বিক্রির অফার এলে সতর্ক থাকুন। অনেক সময় এগুলো প্রতারণার ফাঁদ হয়। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।












































