বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার ও জালিয়াতির বিরুদ্ধে লিখিত অঙ্গীকার দিতে হবে। সেই অঙ্গীকারনামা নিজ নিজ অফিসকক্ষে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে।
পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় এ অঙ্গীকারনামায় স্বাক্ষর করানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। চলতি সপ্তাহে বিভিন্ন ব্যাংকে বিএফআইইউর এ চিঠি গেছে।












































