আগামী বাজেটে ব্যাংকে জমা অর্থের আবগারি শুল্কমুক্ত সীমা বাড়তে পারে। এই সীমা বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত হতে পারে। বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে ৩ লাখ টাকার পর্যন্ত জমার বিপরীতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আর ৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।
আগামী বাজেটে ব্যাংকে জমা অর্থের ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত রাখা হতে পারে। আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটেও মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকতে পারে।
টিকিটের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হলে সরকারের প্রায় ৫০ কোটি টাকা আয় হতো। কিন্তু যাত্রীদের সুবিধা ও ভাড়া যাতে না বাড়ে, সে জন্য আপাতত টিকিটের ওপর আগামী অর্থবছরও ভ্যাট না বসানোর কথা ভাবছে সরকার।












































