ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে 'সিনিয়র অফিসার (সাধারণ)' পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে। পরীক্ষার মাত্র ১০ দিন আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। মোট নম্বর অপরিবর্তিত থাকলেও একাধিক বিষয় ও নম্বরে পরিবর্তন এসেছে।
পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশনিয়োগ পরীক্ষার মাত্র ১০ দিন আগে সিলেবাস ও মানবণ্টন পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে পরীক্ষার্থীদের। চাকরির প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে পরীক্ষার আগমুহূর্তে সিলেবাস পরিবর্তন করায় উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা।












































