ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে 'অফিসার (জেনারেল)'-এর ৯৯৭টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
1. সোনালী ব্যাংক: ৫৪৬২
2. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ১২০৩
3. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৬৪
4. বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৭১৫
5. বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২৫৬
6. প্রবাসীকল্যাণ ব্যাংক: ৫৭
7. কর্মসংস্থান ব্যাংক: ২৩৮
8. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।












































