দেশের জুয়েলারিশিল্পকে আন্তর্জাতিক মানের শিল্প খাতে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, সঠিক নীতিসহায়তা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাত থেকে ১২–১৪ বিলিয়ন ডলার আয় করা সম্ভব।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে নতুন সরকার। দেশের অর্থনীতিকে চাঙা করা এখন শুধু অর্থনৈতিক নিরাপত্তার জন্যই নয়, সামগ্রিক উন্নয়নের স্বার্থেও জরুরি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষ হাতে রয়েছে। সরকার ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করছে, যার ইতিবাচক ফল ব্যবসায়ীরা ভবিষ্যতে দেখতে পাবেন।












































