বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসাপ্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, কোনো দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়া বাধ্যতামূলক হলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে।
পরিপত্র অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চ্যুয়াল কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডে প্রয়োজনীয় বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের অর্থ আগাম জমা রাখা যাবে।












































