বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: চামড়াশিল্প খাত অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোচ্ছে না

বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: চামড়াশিল্প খাত অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোচ্ছে না

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর থেকে বিগত দিনে দেশের সম্ভাবনাময় চামড়াশিল্প খাতের প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই কারণে চামড়াশিল্প তার কাঙ্ক্ষিত পথে এগোচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, চামড়া খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত ছিল ও এখনো আছে। যে পরিমাণ চামড়া বাংলাদেশে আহরিত হয়, সারা বছরে যদি তার পুরোটা আমরা রপ্তানি খাতে নিতে পারতাম, তাহলে এই খাত অন্তত ১২ বিলিয়ন ডলারের একটি রপ্তানি খাতে পরিণত হতো।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, কোরবানির ঈদের পর পিক সিজনে সিইটিপিতে ৪৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধনের প্রয়োজন পড়ে, কিন্তু বাস্তবে এই সিইটিপির পরিশোধন হয় ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটার এবং সেটি নির্ভর করে সিইটিপিতে বর্জ্য পৌঁছানোর আগে কারখানা পর্যায়ে এর প্রি-ট্রিটমেন্টের মানের ওপর।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।