বাংলাদেশে কৃষকদের সুবিধার জন্য এসএএফ ও নাবিল গ্রুপের সমঝোতা

বাংলাদেশে কৃষকদের সুবিধার জন্য এসএএফ ও নাবিল গ্রুপের সমঝোতা

ক্ষুদ্র কৃষকদের জন্য অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও বাজারমুখী কৃষিভিত্তিক মূল্যশৃঙ্খল (ভ্যালুচেইন) শক্তিশালী করতে সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ) ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এনজিআই) প্রতিষ্ঠান নাবা ক্রপ কেয়ার লিমিটেড ও ইন্না অ্যাগ্রোটেক লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে নাবিল গ্রুপের পরিচালক ও ইন্না অ্যাগ্রোটেকের চেয়ারম্যান ইসরাত জাহান ও এসএএফের নির্বাহী পরিচালক ফরহাদ জামিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এই অংশীদারত্ব ইন্ট্রোডিউসিং ওয়াটার ইফিশিয়েন্ট টেকনোলজিস ইন দ্য বারিন্দ ট্র্যাক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত হয়েছে, যা ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের সহায়তায় এবং দ্য কোকাকোলা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।