বিনিয়োগ সচল না হলে সবকিছু আটকে যাবে: মাসরুর রিয়াজ

বিনিয়োগ সচল না হলে সবকিছু আটকে যাবে: মাসরুর রিয়াজ

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেছেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির উত্তরণে বিনিয়োগকে সচল করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিনিয়োগ যদি সচল করা না যায়, তবে কর্মসংস্থান, রপ্তানি, বৈচিত্র্যকরণ এবং উৎপাদনশীলতা—সবকিছুই আটকে যাবে।

বর্তমানে বিনিয়োগ পরিস্থিতি ‘তলানিতে’ এসে ঠেকেছে, যা থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার অপরিহার্য। মাসরুর রিয়াজ বলেন, বিনিয়োগ পরিবেশ এখন একটি ভাঙা ঘর। এই বাড়ি মেরামত না করে যদি আমরা ভাড়াটে বা বিনিয়োগকারী খুঁজতে যাই, তবে তারা হতাশ হয়ে ফিরে যাবে।

মাসরুর রিয়াজ বলেন, বর্তমান সময়কে একটি বহুমাত্রিক সংকটের কাল হিসেবে অভিহিত করে, ‘আমাদের অর্থনীতির চাকা ধীর হয়ে গেছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে (৪ দশমিক ৭ শতাংশ) নেমে এসেছে। এটি বিনিয়োগের জন্য এক অশনিসংকেত।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।