দেশের বাজারে আজ আবার কমেছে সোনার দাম। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম কমল। ফলে আজও ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। আজ রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গতকাল সোনার দাম সমন্বয় করা হয়। সেদিন ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
আজ মূল্য হ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।












































