বাংলাদেশের জুতার ব্যবসার শীর্ষস্থানীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদন

বাংলাদেশের জুতার ব্যবসার শীর্ষস্থানীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদন

চলতি বছরের প্রথম তিন মাসে ৬১৬ কোটি টাকার ব্যবসা করেছে জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যার। গত বছরের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ৫৪০ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এপেক্স ফুটওয়্যারের ব্যবসা বেড়েছে ৭৬ কোটি টাকার বা ১৪ শতাংশ।

গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই আর্থিক প্রতিবেদন থেকে এপেক্সের ব্যবসার এ তথ্য পাওয়া গেছে।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের পাশাপাশি একই সভায় চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই–মার্চ) আর্থিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।