বাংলাদেশের অর্থনীতি এপ্রিলে সামান্য বেড়েছে

বাংলাদেশের অর্থনীতি এপ্রিলে সামান্য বেড়েছে

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের পরও গত এপ্রিলের দেশের অর্থনীতির গতি সামান্য বেড়েছে। নির্মাণ ও সেবা খাত সংকোচন ধারায় চলে গেলেও কৃষি ও উৎপাদন খাতে গতি বৃদ্ধিতে সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের মাধ্যমে প্রতি মাসে অর্থনীতির গতি প্রকৃতি প্রকাশ করা হয়। গত এক বছর ধরে অর্থনীতির গতি উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ গত এপ্রিল মাসে পিএমআই মান ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫৪ দশমিক ৬ পয়েন্ট হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।