গত বছরের রেকর্ড মুনাফার ধারা বজায় রাখতে চলতি বছরের প্রথম তিন মাসেও মুনাফার উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় সিটি ব্যাংক। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটি ১১৯ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের প্রথম তিন মাসে ব্যাংকটি মুনাফা করেছিল সাড়ে ২৪ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা বেড়ে প্রায় পাঁচ গুণ হয়েছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে সিটি ব্যাংক ঋণের সুদ থেকে আয় করেছে ১ হাজার ৩৩৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই খাত থেকে ব্যাংকটি আয় করেছিল ১ হাজার ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে ঋণের সুদ বাবদ আয় এক বছরের ব্যবধানে ৫৮ কোটি টাকা বেড়েছে।












































