কোরবানির চামড়া কিনতে ব্যাংক থেকে ঋণ দেবে, পুরোনো ঋণে ছাড়

কোরবানির চামড়া কিনতে ব্যাংক থেকে ঋণ দেবে, পুরোনো ঋণে ছাড়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণে ব্যবসায়ীদের বিশেষ ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চামড়া খাতের পুরোনো ঋণখেলাপিদের ক্ষেত্রে কিস্তি আদায়ে শর্ত শিথিল করা হয়েছে, যাতে তাঁরা নতুন করে ঋণ নিয়ে চামড়া কিনতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, চামড়াশিল্প দেশের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত এবং কোরবানির ঈদেই বছরের প্রায় অর্ধেক কাঁচামালের জোগান আসে।

পুরোনো ঋণে বিশেস্ত ছাড় প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব চামড়া ব্যবসায়ীর আগে পুনঃ তফসিল করা ঋণ আছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।