ব্যাংকারদের নিয়োগে নতুন নিয়ম

ব্যাংকারদের নিয়োগে নতুন নিয়ম

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা শর্ত শিথিল করেছে। এখন থেকে ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অন্য ব্যাংকের উচ্চ পদে যোগ দিতে পারবে। আগে পরীক্ষায় উত্তীর্ণ না হলে যোগ দেওয়ার সুযোগ ছিলো না। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অবশ্যই ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত বছরর জানুয়ারিতে ব্যাংকারদের অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা শর্ত শিথিল করেছে। এখন থেকে ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অন্য ব্যাংকের উচ্চ পদে যোগ দিতে পারবে।

এখন থেকে ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অন্য ব্যাংকের উচ্চ পদে যোগ দিতে পারবে। আগে পরীক্ষায় উত্তীর্ণ না হলে যোগ দেওয়ার সুযোগ ছিলো না। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে।

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অবশ্যই ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।