বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর উৎসাহ বোনাস দেওয়ার নিয়ম শিথিল করেছে। এখন থেকে পরিচালন মুনাফা অর্জন, আগের বছরের তুলনায় মূলধন ঘাটতি না বাড়া এবং নতুন করে কোনো নিরাপত্তা সঞ্চিতিতে বিলম্বিত সুবিধা না নিলেই ব্যাংকগুলো উৎসাহ বোনাস দিতে পারবে।
গত ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছিল যে, ব্যাংক নিট মুনাফা না করলে কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে না। পাশাপাশি মূলধন ও নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলেও বোনাস দেওয়া যাবে না।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংক থেকে নিরাপত্তা সঞ্চিতিতে বিলম্বিত ছাড় সুবিধা নিলে উৎসাহ বোনাস দেওয়া যাবে না বলেও নির্দেশনা ছিল।












































