বাটা বাংলাদেশ ২০২৫ সালের জন্য ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে। এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে এবং পুরো বছরের মোট লভ্যাংশকে ২৪৮ শতাংশে উন্নীত করেছে।
বাটা বাংলাদেশ ৯,১৬৪ মিলিয়ন টাকা টার্নওভার অর্জন করেছে। এটি বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই এসেছে।
বাটা বাংলাদেশ গ্রাহককেন্দ্রিক কৌশলের ওপর গুরুত্ব দিয়েছে। ক্যাজুয়াল, স্নিকার এবং প্রিমিয়াম পণ্যের ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।












































